

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পরিচালিত নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে দেশের ১৬টি পৌরসভার উন্নয়ন মহাপরিকল্পনা প্রণয়নের অংশ হিসেবে সোনাগাজী পৌরসভায় বুধবার দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল আমিন শেখ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আমিন, নগর পরিকল্পনাবিদ আল মুস্তাকিন অপূর্ব, সীমা আক্তার, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম, বেলায়েত হোসেন মিলন ও পৌরসভার স্টোর কিপার মোজাম্মেল হোসেন আবির প্রমুখ।

