ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৬
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

ভারী বৃষ্টিতে ডুবল বরিশাল : ২৪ ঘণ্টায় রেকর্ড ৬৩ মিলিমিটার

জিহাদ রানা, বরিশাল ব্যুরো: সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে মাঝারি ও ভারি বৃষ্টিপাত হচ্ছে। আজ বুধবার সকাল ১০ টার পর থেকে কখনো ভারি আবার কখনো মাঝারি আকারে বজ্রসহ বৃষ্টি হচ্ছে। বৃষ্টি অব্যাহত থাকলে শহরে জলাবদ্ধতা হতে পারে।

গত কয়েক দিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনজীবনে। তবে বৃষ্টিতে ভোগান্তিতে পরেছে অফিস ও স্কুলগামী শিক্ষার্থীসহ পথচারীরা। বৃষ্টির কারণে শহরে দেখা দিয়েছে যানবাহন সংকট।

বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, সাগরে সৃষ্ট লঘুচাপ ও ভারি মেঘের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। আগামী তিনদিন এ অবস্থা থাকতে পারে। এসময় বরিশাল নদী বন্দরকে ২ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বরিশাল নদী বন্দর থেকে এখন পর্যন্ত লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

গত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram