ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১২
logo
প্রকাশিত : এপ্রিল ২৯, ২০২৬

মির্জাগঞ্জে দিনব্যাপী কৃষকের ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে কৃষকদের নিয়ে "পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস" অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মিলনায়তনে দিনব্যাপী এই স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প এর আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালীর খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ আমানুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আবদুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী কৃষি সম্প্রসারণ অধিদপ্তররের অতিরিক্ত উপ-পরিচালক এইচ এম শামীম, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আহসানুল্লাহ পিন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ মুন্সি ও কৃষাণ-কৃষাণীরা।

অনুষ্ঠান শেষে কৃষকের উৎপাদিত পন্যগুলো ঘুরে দেখেন অতিথিরা। অনুষ্ঠানে উপজেলার কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, গ্রামীণ উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহনশীলতা বৃৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। এতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সদস্যবৃন্দসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অর্ধশত কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। কংগ্রেস অনুষ্ঠানে কৃষাণ-কৃষাণীদের মাঝে জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শন করা হয়। এছাড়া বালাইনাশকের নিরাপদ ব্যবহারের ওপর একটি তথ্যচিত্র বা ভিডিও প্রদর্শন করা হয়। কৃষকদের আধুনিক ও পুষ্টিনির্ভর চাষাবাদে উদ্বুদ্ধ করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram