ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩২
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

রাজবাড়ীতে ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেফতার

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী শহরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগে শ্যালক ও দুলাভাইকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজরাড়ী শহরের ব্যস্ততম ১ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের কামারদা গ্রামের আব্দুল আলীর ছেলে মাসুম মোল্লা এবং একই ইউনিয়নের খালকোলা গ্রামের বাচ্চু মোল্লার ছেলে সাবিত মোল্লা।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার বলেন, “১ নম্বর রেলগেট এলাকায় যানজট নিরসনে নিয়মিত পুলিশ মোতায়েন থাকে। ঘটনার সময় দায়িত্বরত পুলিশ সদস্য ইজিবাইক সরাতে বললে যাত্রী নেমে এসে তাকে মারধর করে এবং ইউনিফর্ম ছিঁড়ে ফেলে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।”

পুলিশ আরো জানায়, রাজবাড়ী শহরের রেল‌গেট এলাকায় দীর্ঘদিন ধরে যানজট নিরসনে দায়িত্ব পালন করে আসছেন ট্রাফিক বিভাগের সদস্যরা। ঘটনার সময় কনস্টেবল মো. আসাদ দায়িত্ব পালনকালে একটি দাঁড়িয়ে থাকা ইজিবাইক সরিয়ে নিতে বলেন। এ সময় তিনি হাতে থাকা লাঠি দিয়ে ইজিবাইকের পেছনে হালকা আঘাত করে চালককে সরে যেতে নির্দেশ দেন।

এতে ইজিবাইকের যাত্রী মাসুম মোল্লা ও তার শ্যালক সা‌বিত মোল্লা ক্ষিপ্ত হয়ে অ‌টো থেকে নেমে এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর করেন। এক পর্যায়ে তার পরিহিত ইউনিফর্ম ছিঁড়ে ফেলেন ।

ঘটনার পরপরই উপস্থিত পুলিশ সদস্যরা মাসুম মোল্লা ও তার শ্যালক সাবিত মোল্লাকে আটক করে সদর থানায় নিয়ে যায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram