ঢাকা
২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪০
logo
প্রকাশিত : এপ্রিল ২৮, ২০২৬

মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল সেন গ্রেফতার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া থানার মাদক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উজ্জ্বল সেন (৪২) কে গ্রেফতার করেছে (র‍্যাব)।

র‍্যাব-১৫ এর সিপিসি-৩ (বান্দরবান ক্যাম্প) ও সিপিএসসি (কক্সবাজার) এর যৌথ অভিযানে গত সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে থানাধীন কলাতলী উত্তর আদর্শ গ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজার এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত উজ্জ্বল সেন চট্টগ্রামের উপজেলার উত্তর ধর্মপুর এলাকার বাসিন্দা। তিনি ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় ২ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। সাজার পর থেকেই তিনি দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

গ্রেফতারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram