

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে "সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" শ্লোগানকে সামনে রেখে র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু।
সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, অধ্যক্ষ মুজিবর রহমান, একাডেমীক সুপারভাইজার হাসানুজ্জামান, প্রেসক্লাব সভাপতি এস কে হাসান প্রমুখ আলোচনা রাখেন।

