ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪১
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

দিনাজপুরের খানসামায় পাম্পে তেল নিতে গিয়ে স্ট্রোকে প্রাণ গেল মাসুদের

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় বাইকের তেল সংগ্রহ করতে গিয়ে স্ট্রোকে মাসুদ (৫০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার চৌরঙ্গী বাজার সংলগ্ন উমর ফারুক ফিলিং স্টেশনে তেল নিতে অপেক্ষারত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে তাকে পাকেরহাটে অবস্থিত খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ পার্শ্ববর্তী নীলফামারীর সদর উপজেলার সোনারায় ইউনিয়নের দারোয়ানি এলাকার সঠিপাড়ার মফিজ উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনি লাইনে না দাঁড়িয়ে পাম্পের প্রবেশমুখে মোটরসাইকেলের তেল নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় তেলের গাড়ি পাম্পে প্রবেশ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেত সরদার বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram