ঢাকা
২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৩
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

নড়াইলে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড। সোমবার (২৭ এপ্রিল) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে দু’দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সারমিনা সাত্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ ড. মো. রবিউল ইসলাম, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম বলেন, "স্মার্ট বাংলাদেশ গড়তে হলে নতুন প্রজন্মকে বিজ্ঞানের চর্চায় আরও মনোযোগী হতে হবে। এই ধরনের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং নতুন নতুন উদ্ভাবনী চিন্তার দ্বার উন্মোচন করবে। ২৭ ও ২৮ এপ্রিল এই দুই দিনব্যাপী মেলায় নড়াইল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শন করছে। এছাড়া অলিম্পিয়াডে শিক্ষার্থীরা তাদের গাণিতিক ও বৈজ্ঞানিক মেধার স্বাক্ষর রাখছে। মেলা প্রাঙ্গণ এখন খুদে বিজ্ঞানীদের পদচারণায় মুখরিত।

আগামীকাল বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই আয়োজনের সমাপ্তি ঘটবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram