ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:১১
logo
প্রকাশিত : এপ্রিল ২৭, ২০২৬

বাবুগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও অবৈধ করাত কল বন্ধে কঠোর নির্দেশনা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমাউল হুসনা। তিনি সাংবাদিকদের তথ্যের ভিত্তিতে উপজেলায় পরিচালিত অবৈধ করাত কলগুলো দ্রুত বন্ধে উপজেলা বন কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। প্রয়োজনে এসব অবৈধ স্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সভায় মাদকের বিস্তার রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাহাঙ্গীরনগর, চাঁদপাশা ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা সন্তোষ প্রকাশ করেন। তবে কেদারপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. শরিফুল ইসলাম ভিন্নমত পোষণ করে জানান, ইউনিয়নের ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের কিছু এলাকায় মাদকের বিস্তার রয়েছে। এ বিষয়ে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানান উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ইসমাইল হোসেন।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার রায়, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুস সালেহীন খান, উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন জোবায়েদা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহেল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আরাফাত রহমান, আইসিটি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, বন কর্মকর্তা মো. জাকির হোসেন, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান হিমু, রহমতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. সুমন শিকদার, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওয়াদুদ, এয়ারপোর্ট থানার প্রতিনিধি গৌতম কুমার।

এছাড়াও বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ উদ্দিন আহমেদ মুন্না, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram