ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সৈয়দপুর ইউনিয়নে সেলিনা আক্তর (৩৫) নামের এক নারীর বজ্রপাতে মৃত্যু হয়েছে।

রবিবার দুপুরে উপজেলার নিয়ামতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সেলিনা আক্তর নিয়ামতপুর গ্রামের রশিদুল ইসলামের স্ত্রী।

স্বজনরা জানান, সেলিনা দুপুরে বয়লাডাঙ্গীতে নিজ জমির ধান ক্ষেত দেখে ফিরছিল, এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনায় তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকেন। পরে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে।

সৈয়দপুর ইউনিয়ন চেয়ারম্যান জানান, খবর পাওয়ার পর আমি ঘটনাস্থালে যাই, সেলিনা ধান ক্ষেত দেখে ফিরছিল। হঠাৎ পানি বৃষ্টি হলে বজ্রপাতের ঘটনায় তিনি মারা যান।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম এ তথ্য নিশ্চিত করে জানান, আমার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram