ঢাকা
২৬শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৪৭
logo
প্রকাশিত : এপ্রিল ২৬, ২০২৬

সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছনখোলা ও এওচিয়া এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়।

রবিবার (২৬ এপ্রিল) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

অভিযানে “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)” লঙ্ঘনের অভিযোগে দুটি ইটভাটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে মেসার্স মা ব্রিকস (M.B.F), ছনখোলা, এওচিয়া এলাকার মালিক নিবারণ দেবনাথ কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেসার্স খাজা থ্রী (K.B-3) ভাটার মালিক মো. শাহ আলমের বিরুদ্ধে একটি বয়লার মেশিন জব্দ করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় ভাটার চুল্লির আগুন নিভিয়ে সেটিকে অকার্যকর করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ মঈনুদ্দিন ফয়সাল উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর সদস্য, আনসার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram