

সরওয়ার কামাল, মহেশখালী: মহেশখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ই এপ্রিল) মহেশখালী উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল গাফফারের সভাপতিত্বে উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ মাহফুজুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহেশখালী-কুতুবদিয়া আসনের মাননীয় সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ।
বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার তদন্ত ওসি প্রতুল কুমার শীল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, বিএনপি নেতা এডভোকেট হামিদুল হক, কুতুবজোম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিউল আলম, মহেশখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনছার উল্লাহ বি,এ, মহেশখালী উপজেলা ছাত্রদলের আহবায়ক তারেক রহমান জুয়েল। এছাড়াও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

