ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৫
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

বাবুগঞ্জে কোডেক-এর স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে স্কুল ব্যাগ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক)।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলার ফেরদৌসী বেগম শিশু কল্যাণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোডেক-এর ‘ক্ষুদ্রঋণ কার্যক্রম’-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির আওতায় মোট ১৫০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়, যা তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি শিক্ষার্থীদের হাতে নতুন ব্যাগ তুলে দেন এবং তাদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিশুদের ঝরে পড়া রোধে কোডেক-এর এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর এমন অংশগ্রহণ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসিমা বেগম এবং উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোডেক বাবুগঞ্জ এলাকার সিনিয়র এরিয়া ম্যানেজার মো. শহিদুর রহমান শাহিন এবং শাখা ব্যবস্থাপক মো. আব্বাস উদ্দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নতুন স্কুল ব্যাগ পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram