

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৮৮টি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি।
৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার সময় ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শুন্য লাইন হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা হতে বিশেষ টহল দল অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করে।
তিনি আরো জানান, জব্দকৃত ৮৮টি ভারতীয় মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য ২৮ লক্ষ টাকা। জব্দকৃত মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

