ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২২
logo
প্রকাশিত : এপ্রিল ২৩, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে অবসর, ২৪ জনকে বদলি

বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক পৃথক জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী এ কর্মকর্তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে।

তারা হলেন- পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ড. এ এফ এম মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) বর্তমানে পলাতক মহাঃ আশরাফুজ্জামান, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মো. মনিরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন হেডকোয়ার্টারের ডিআইজি মো. মুনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি (ওএসডি) মো. ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মো. আমিনুল ইসলাম ও এপিবিএন’র ডিআইজি সালমা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরে যাওয়া কর্মকর্তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অপরদিকে রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে ২৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ টেলিকমের ডিআইজি মো. রেজাউল করিমকে নৌ পুলিশের অতিরিক্ত আইজিপি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি খোন্দকার নজমুল হাসানকে টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি), টাঙ্গাইল পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মোহাম্মদ আশফাকুল আলমকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি, রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলীকে সিআইডির ডিআইজি, হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদকে রংপুর মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদকে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সংযুক্ত করা হয়েছে এবং এ এফ এম আনজুমান কালামকে সিলেট রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ অধিদপ্তরের এআইজি মাহফুজা আক্তারকে রাজারবাগ পুলিশ টেলিকমের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল মামুনকে পিবিআইতে, পুলিশ টেলিকমের পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলমকে রংপুর উপ-পুলিশ কমিশনার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ সুপার বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মাকসুদা আকতার খানমকে পিবিআইতে, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি, পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজের ডিআইজি, পুলিশ একাডেমি সারদায় বদলির আদেশপ্রাপ্ত ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তরের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

হাইওয়ে পুলিশের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেটে উপ-পুলিশ কমিশনার, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে সিলেটে উপ-পুলিশ কমিশনার, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আকতার হোসেনকে সিলেটে উপ-পুলিশ কমিশনার, এপিবিএনের পুলিশ সুপার শাহরিয়ার আল মামুনকে সিলেটের উপ-পুলিশ কমিশনার, পুলিশ একাডেমি সারদার পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনে বদলি করা হয়েছে।

এছাড়া রাজশাহীর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান মিয়াকে পুলিশের বিশেষ শাখার এসপি, কিশোরগঞ্জের পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেনকে পিবিআইয়ের পুলিশ সুপার, ঢাকা মহানরগর পুলিশের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মিজানুর রহমানকে কিশোরগঞ্জের পুলিশ সুপার, রংপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার, এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেলকে রংপুরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram