ঢাকা
২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : এপ্রিল ২১, ২০২৬

প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জে বিনামূল্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌরসভায় প্রান্তিক জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পিআরএপি ও জিইএসএলএপি প্রকল্পের আওতায় আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে নারী ও পুরুষ উভয়েই অংশগ্রহণ করেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌরসভা সম্মেলন কক্ষে প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম। পৌর সহকারী প্রকৌশলী মন্নুর আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী রেজাউর রহমান, সহায়ক ডা. রেজওয়ানা রশিদ, পৌর কর্মসম্পাদন সহায়তা কমিটির সদস্য আফরোজা বেগম।

অনুষ্ঠানে পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা অর্জন অত্যন্ত জরুরী। এই প্রশিক্ষণের মাধ্যমে এলাকার নারী ও পুরুষদের প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধি পাবে এবং তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।

এ সময় কালীগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকমীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram