ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:১৩
logo
প্রকাশিত : এপ্রিল ১৭, ২০২৬

ঝিনাইদহে চা বাকি না দেওয়ায় সংঘর্ষে মহিলাসহ আহত ১০

মফিজুল ইসলাম, শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি: শৈলকুপায় চা বাকি না দেওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষে মহিলাসহ ১০ জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকাল আনুমানিক দশটাযর দিকে শৈলকুপা পৌরসভার খালধার পাড়ায় এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০ টায় খালধার পাড়ার রিপন নামের এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে শাহজাহান আলীর চায়ের দোকানে চা খেতে আসে। দোকানদার শাহজাহান আলী রিপনের চা বাকি না দেওয়ায় উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে উভয় গ্রুপের মহিলাসহ ১০ ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা ও কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে দোকানদার শাহজাহান আলী জানান, রিপন আমার দোকানে আজ সকাল আনুমানিক ১০টার দিকে চা বাকি খাওয়ার জন্য আসে, আমি তাকে চা বাকি না দেওয়ার কারণে এই ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্লা জানান, চা বাকি না দেওয়া নিয়ে ক্রেতার সাথে দোকানদারের মারামারির ঘটনা ঘটেছে শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram