

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: বাংলাদেশ সরকারের ক্যাশলেস ভিশন-২০৩১ বাস্তবায়নে পূবালী ব্যাংক কাঠালিয়া শাখার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে ২দিন ব্যাপী ডিজিটাল ক্যাম্পেইন, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজ সভাকক্ষে এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম।
পূবালী ব্যাংক কাঠালিয়া উপ-শাখার ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পূবালী ব্যাংক ভান্ডারিয়া শাখার ব্যবস্থাপক মোঃ সোহরাব হোসেন, প্রভাষক মোঃ আঃ সালাম, আরজু আক্তার, হাসানুজ্জামান প্রমুখ।
ক্যাম্পেইনে শিক্ষার্থীদের সহজ উপায়ে মোবাইলে ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পূবালী ব্যাংকের একাউন্ট, ডিপিএস, এফডিআর করতে পারবেন তার ধারণা দেয়া হয়। এ ছাড়াও অ্যাপসের মাধ্যমে মোবাইল রিচার্জ, বিদ্যুৎ বিল, ডিপিএসের টাকা জমা দেয়া সহ বিভিন্ন সুযোগ সুবিধার ধারণা দেয়া হয়।

