

ইরান-যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হরমুজ প্রণালি অবরোধে বিশ্বজুড়ে জ্বালানির ওপর চাপ বাড়িয়েছে। দ্রুতই যুদ্ধ শেষ না হলে সংকট আরো বাড়াবে। এই সংকট লাখ লাখ মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার দিকে ঠেলে দিতে পারে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইনদরমিত গিল।
ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।
ইনদরমিত গিল জানিয়েছেন, ইতিমধ্যে ৩০ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা আরো ২০ শতাংশ বাড়াবে খুব দ্রুতই। যুদ্ধরত দেশ বা ভঙ্গুর সরকার ব্যবস্থার দেশগুলোর মানুষ সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।
তিনি আরো বলেন, ‘যদি এই পরিস্থিতির দ্রুত সমাধান না হয়, তবে এইসব দেশগুলোতে ব্যাপক আকারে খাদ্যসংকট দেখা দেবে।
এখন বাজারে যে খাদ্যশস্য রয়েছে তা ইতিমধ্যেই চলবে। কিন্তু এর প্রকৃত প্রভাব কয়েক মাসের মধ্যে দেখা দেবে।’
গ্রীষ্মের মধ্যে বড় রকমের খাদ্য সংকট দেখা দিতে পারে যুক্তরাজ্যে বলে সরকারি কর্মকর্তার বরাত দিয়ে এতথ্য জানিয়েছে বিবিসি।

