ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ২:২১
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

বাবুগঞ্জে অবৈধ মজুদদারদের বিরুদ্ধে প্রশাসনের একশন : ৩ প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে জ্বালানি তেল, এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৫ এপ্রিল) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।

দেহেরগতি ইউনিয়নের অভিযানে রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, ওই এলাকার নতুনহাটে এস এ কর্পোরেশন এ অবৈধ এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্স -এ ৩ হাজার লিটার ভোজ্য তেল মজুদের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এনএসআই সূত্র জানায়, দীর্ঘদিনের নজরদারির পর এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram