ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩৪
logo
প্রকাশিত : এপ্রিল ১৫, ২০২৬

ইরান থেকে তেল আমদানিতে বাধার মুখে চীনকে সাহায্যের ঘোষণা রাশিয়ার

মার্কিন অবরোধের মুখে ইরান থেকে তেল আমদানিতে বাধার সম্মুখীন হওয়া চীনের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, চীনের জ্বালানি সম্পদের যেকোনো ঘাটতি পূরণ করতে মস্কো সম্পূর্ণ প্রস্তুত। খবর আল-জাজিরার।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এক বৈঠকের পর সাংবাদিকদের লাভরভ বলেন, “চীন এবং আমাদের সঙ্গে ন্যায্য ও পারস্পরিকভাবে লাভজনক উপায়ে কাজ করতে ইচ্ছুক সকল দেশের জন্য উদ্ভূত সম্পদের ঘাটতি রাশিয়া নিঃসন্দেহে পূরণ করতে পারে।”

ল্যাভরভ বলেন, রাশিয়া ও চীনের মধ্যকার সম্পর্ক ‘সব ঝড়ের মুখেও অটুট রয়েছে’ এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও শি-এর মধ্যকার সম্পর্ক তাদের দেশগুলোকে ‘বিশ্বকে কাঁপিয়ে দেওয়া ধাক্কাগুলোর মুখে উচ্চ মাত্রার স্থিতিস্থাপকতা’ বজায় রাখতে সাহায্য করেছে।

প্রসঙ্গত, চীন ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। তবে বর্তমানে ইরানি বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ চলছে। ওয়াশিংটনের ঘোষণা অনুযায়ী, চলমান অবরোধের মধ্যে বেইজিং ইরানের তেল কিনতে পারবে না।

বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই প্রস্তাব চীনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রভাবকে কমিয়ে আনার একটি কৌশলগত পদক্ষেপ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram