ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৬:৫৫
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

পাইকগাছায় শিবসা ব্রিজের সড়ক এখন মরণফাঁদ

শেখ দীন মাহমুদ, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছার শিবসা নদীর নির্মিত শিবসা ব্রিজের অপরপ্রান্তে সোলাদানা অভিমুখী সড়কটি এখন যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রিজের নিচে থেকে মোটরস্ট্যান্ড মোড় পর্যন্ত প্রায় ২৫০ মিটার সড়ক জুড়ে ছোট-বড় খানা-খন্দকের সৃষ্টি হওয়ায় যান চলাচলে সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিনিয়ত চরম ভোগান্তির সাথে ঝুঁকি নিয়ে সড়কে যাতায়াত করছেন হাজারো মানুষ।

সরেজমিনে দেখা যায়, ইতোমধ্যে সড়কটির বিটুমিন ও খোঁয়া উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিস্তির্ণ জনপদের এই রুটটি দিয়ে প্রতিদিন খুলনার দাকোপ, বটিয়াঘাটা এবং পাইকগাছার সোলাদানা, লস্কর, দেলুটি, লতা ও গড়ইখালী ইউনিয়নের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। তবে বেহাল সড়কে বিশেষ করে ভ্যান, নছিমন, মোটরসাইকেল ও ইজিবাইকের মতো ছোট যানবাহনের যাত্রীরা প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কটি এক সময় বেশ ভালো ছিল। কিন্তু দীর্ঘ দিন ধরে লস্করের বাইনতলা ব্রিজের নির্মাণসামগ্রী ও ভারী যানবাহন এই রাস্তা দিয়ে বহন করায় সড়কের মূল ভিত্তি ভেঙ্গে যায়। অতিরিক্ত চাপের ফলে গুরুত্বপূর্ণ সড়কের এই অংশ চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব জানান, সড়কটি মূলত সড়ক ও জনপথ বিভাগের (সওজ) আওতাভুক্ত। তিনি আরও জানান, সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত সড়কটি স্থায়ীভাবে মেরামতের জন্য টেন্ডার প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

তবে আসন্ন বর্ষা মৌসুমে জনদুর্ভোগের গুরুত্ব বিবেচনায়, আসন্ন ঈদুল আযহার পূর্বে সড়কের অতি গুরুত্বপূর্ণ অংশে জরুরি ভিত্তিতে সংস্কার করা হতে পারে।

বিস্তির্ণ জনপদের সাধারণ মানুষের চলাচলের গুরুত্বপূর্ণ সড়কটিতে প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত। বর্ষা মৌসুমকে সামনে রেখে ঈদের আগে সংস্কার না হলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ চরমে পৌঁছাবে বলেও মনে করেন অনেকে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram