ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:০৬
logo
প্রকাশিত : এপ্রিল ১৪, ২০২৬

নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব - জননেতা এস এম জিলানী (এমপি)

পহেলা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিনে সকলেই একে অন্যের মধ্যে শুভেচ্ছা বিনিময় করে এবং একে অন্যের সঙ্গে দেখা হওয়ার একটি সুন্দর দিন। কর্মব্যস্ততার এই জীবনে বছরের প্রথম দিন যদি আমরা খুব ভালোভাবে শুরু করতে পারি তাহলে বছরের অন্যান্য দিন ভালো হবে বলে এটা আমরা মনে করি। তবে বছরের প্রত্যেকটা দিন কেমন কাটবে তা নির্ভর করে আমার/আপনার দৈনন্দিন জীবনের কর্মপদ্ধতির ওপরে।

বিগত বছরের সুঃখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগাভাগি করে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ এগিয়ে যাক এ প্রত্যাশা জানিয়ে নববর্ষের এই শুভক্ষণে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিয়ার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গোপালগঞ্জ-৩ [কোটালীপাড়া-টুঙ্গিপাড়া] আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জননেতা এস এম জিলানী।

এক শুভেচ্ছা বার্তায় গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের জননন্দিত সংসদ সদস্য জননেতা এস এম জিলানী বলেন, বাংলা নববর্ষের এই শুভক্ষণে দেশবাসী, প্রবাসী বাঙালিসহ সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও শুভ নববর্ষ। বাঙালির সর্বজনীন উৎসব-বাংলা নববর্ষ। আমরা নববর্ষকে আবাহন করি প্রাণের স্পন্দনে, গানে-কবিতায়, আবেগের উত্তাপে।

তিনি বলেন, নববর্ষ মানেই লোকায়ত বাঙালি সংস্কৃতির বর্ণাঢ্য উৎসব। নতুন আশায় উদ্দীপ্ত হওয়ার দিন। আমাদের লেখক, কবি, শিল্পীদের ছন্দ, বর্ণ, তুলি ও সুরে তাই বাংলা নববর্ষ প্রতিবছর নতুন রূপে হাজির হয়।

জননেতা এস এম জিলানী বলেন, কাটুক কালো বিষাদের মেঘ, শীতল বারিধারার মতো তোমার জীবনে নেমে আসুক হর্ষ। "আঁধার কেটে আপন আলো জ্বালো"।

তিনি আশা প্রকাশ করেন, পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির এ চর্চা আমাদের জাতিসত্তাকে আরও বিকশিত করে ঐক্যবদ্ধ করতে সাহায্য করবে। মানবতার সেবায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে প্রেরণা যোগাবে। সকল জরা ও গ্লানি মুছে দিয়ে, আধার ফুড়ে আলো বেরিয়ে এসে বাঙালির জীবনে ১৪৩৩ সন সুখ, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ বয়ে আনুক এই প্রত্যাশা করছি।।

পরিশেষে তিনি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram