ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৫১
logo
প্রকাশিত : এপ্রিল ১৩, ২০২৬

আত্রাইয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাত যুবকের

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের (৩০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার খুব ভোরের দিকে রেললাইনের পাশে এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি থানা পুলিশ ও রেলওয়ে পুলিশকে জানানো হলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​দুর্ঘটনার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান জানান, প্রাথমিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী আন্তঃনগর 'লালমনি এক্সপ্রেস' ট্রেনের সাথে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরনে কালো টি-শার্ট ও লুঙ্গি ছিল।

​তিনি আরও জানান, নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram