ঢাকা
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:০৮
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

যশোরে ফিলিং স্টেশনে আগুন, মোটরসাইকেল পুড়ে ক্ষতিগ্রস্ত

যশোর প্রতিনিধি: যশোর শহরের ধর্মতলা এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় অগ্নিকাণ্ডে একটি মোটরসাইকেল পুড়ে গেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাটি ঘটে মেসার্স সোনালী ফিলিং স্টেশন এ। ভুক্তভোগী মোটরসাইকেল চালক আব্দুল মান্নান চৌগাছা উপজেলার সিংজুলি ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মোটরসাইকেলে তেল নিতে ওই পাম্পে যান। লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার সময় অতিরিক্ত তেল ইঞ্জিনের ওপর পড়ে যায়। পরে মোটরসাইকেল স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন ধরে যায়।

মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেখানে আতঙ্ক সৃষ্টি হয়। এ সময় পাম্পে থাকা অন্য গ্রাহক ও স্থানীয়রা দ্রুত মোটরসাইকেলটি টেনে পাম্পের মূল অংশ থেকে দূরে সরিয়ে নেন। এতে বড় ধরনের অগ্নিকাণ্ডের আশঙ্কা কমে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা জানান, দ্রুত মোটরসাইকেলটি সরিয়ে না নিলে পাম্পে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটতে পারত। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram