ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:৪৫
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

সোনাগাজীতে ডাকবাংলা ল্যাবের ৫০ হাজার টাকা জরিমানা

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার দুপুরে ডাকবাংলা ল্যাবের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) মো.ইউসুফ মিয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা মোড়ে ডাকবাংলা ল্যাবে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। ল্যাব ও ফার্মেসীর লাইসেন্স না থাকা এবং বিভিন্ন অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিক মো: ওবায়দুল হকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) এ তথ্য নিশ্চিত করেছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram