ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
ভোর ৫:০৫
logo
প্রকাশিত : এপ্রিল ৯, ২০২৬

নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নে নারী সমাবেশ

নিজস্ব বার্তা পরিবেশক, কক্সবাজার: সরকারের নির্বাচনী ইশতেহারের অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগে কক্সবাজারে এক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের বহুমুখী প্রচার কার্যক্রমের আওতায় জেলা তথ্য অফিস, কক্সবাজার এ সমাবেশের আয়োজন করে। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের পূর্ব কলাতলী আদর্শ শিক্ষা নিকেতন দাখিল মাদ্রাসার হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল। তিনি বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হওয়ায় এটি আর দলীয় কর্মসূচি নয়, বরং রাষ্ট্রীয় কর্মসূচিতে পরিণত হয়েছে। এ কর্মসূচির প্রচার ও বাস্তবায়নে জনগণের সম্পৃক্ততা বাড়াতে জেলা তথ্য অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, হেলথ কার্ড, বৃক্ষরোপণ, খাল খনন এবং নারীদের জন্য পরিবহন সুবিধা চালুর উদ্যোগ রয়েছে। ইতোমধ্যে ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং পর্যায়ক্রমে সারাদেশে ৪ কোটি পরিবারকে এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, অধ্যক্ষ ও যাজকদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।

জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে এবং সহকারী তথ্য অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং মাদ্রাসার সুপার মাওলানা মো. জাবের।

সমাবেশে বক্তারা দুর্নীতি, মাদক, গুজব, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ডেঙ্গু, হাম ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ চর্চা, সামাজিক যোগাযোগমাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ এবং তথ্য অধিকার বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের জন্য সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে নির্মিত একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এতে প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram