ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৮:৩৯
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

আশাশুনিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নে বিশ্ব পানি দিবস-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার ইউনিয়নে কপোতাক্ষ নদ সংলগ্ন কল্যানপুর খেয়াঘাটের কাছে এ কর্মসূচি পালন করা হয়।

"পানি প্রবাহ যেখানে, সাম্যের হাসি সেখানে”– এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপান্তরের সার্বিক সহায়তায় অনুষ্ঠানে প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম, ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য উজ্জ্বল হোসেন, খেয়াঘাটের ২০ জন মাঝি, স্থানীয় মোটরবাইকচালক, ভ্যানচালক, চলাচলকারী যাত্রীগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শুরুতে স্থানীয় মানুষজন পানির অপচয় রোধ, নদীদূষণ ও নদী দখল রোধ সম্পর্কে বিভিন্ন অঙ্গীকার লিখে গণস্বাক্ষর করেন। এরপর পানির সুষ্ঠু ব্যবহার সম্পর্কে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন রূপান্তরের প্রতিনিধিগণ। সবশেষে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে খেয়াঘাট সংলগ্ন চত্ত্বরে র‍্যালী প্রদক্ষিণ করে। র‍্যালী শেষে ইউনিয়নের পানি সম্পর্কিত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে নদী দূষণ বন্ধ করা, নদী তীরের ভেড়িবাঁধ সংস্কার, অবৈধভাবে লবণ পানির অনুপ্রবেশ রোধ করা, সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা প্রভৃতি বিষয়ে তিনি আলোচনা করেন। তিনি এসকল সমস্যা রোধে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান। উপস্থিত অংশগ্রহণকারীরা আলোচনার বিষয়বস্তুর সাথে একাত্মতা প্রকাশ করেন এবং একজোট হয়ে কাজ করার অঙ্গীকার করেন।

উল্লেখ্য, রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় দিবসটি পালিত হয়, যা সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সাতক্ষীরায় বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। প্রকল্পটির আর্থিক ও কারিগরি সহায়তায় রয়েছে সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্ট্যাক্ট বাংলাদেশ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram