ঢাকা
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০১
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

বেগমগঞ্জে ভোজ্য তেলের মজুদ নিয়ে র‍্যাব ও ইউএনও'র অভিযান

আজিজ আহমেদ, বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে ভোজ্য তেলের মজুদ নিয়ে তদারকি ও অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও উপজেলা প্রশাসন।

বুধবার দুপুরে চৌমুহনী বাজারে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমান ও র‍্যাব-১১, সিপিসি-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মুহিত কবিরের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ভোজ্য তেলের কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রি প্রতিরোধে এ অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে তেল মজুদের পরিমাণ যাচাই করা হয় এবং অনিয়মের অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করা হয়।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়েসুর রহমানসহ সংশ্লিষ্ট র‍্যাব-১১ এর কর্মকর্তারা জানান, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram