ঢাকা
৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:০৭
logo
প্রকাশিত : এপ্রিল ৮, ২০২৬

এনএসআইয়ের তথ্যে রাতের অভিযানে সাতকানিয়ায় জ্বালানি তেল উদ্ধার

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৪০০ লিটার অকটেন ও ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে ১টা পর্যন্ত গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে উপজেলার ধর্মপুর ইউনিয়নের পাজারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, মুদি দোকান মালিক মোঃ কাইসার আহমেদ সওদাগর তার দোকানের গোডাউনে অবৈধভাবে অকটেন ও ডিজেল মজুদ রেখে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি করছিলেন। এ সময় তার গোডাউন থেকে প্রায় ৪০০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়।

অভিযানটি পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। তিনি জানান, জব্দকৃত জ্বালানি তেল বর্তমানে উপজেলা প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram