ঢাকা
logo
প্রকাশিত : April 7, 2026

পঞ্চগড় সীমান্ত এলাকায় ৫টি ভারতীয় গরু উদ্ধার

মোঃ এনামুল হক, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের পৃথক দুটি অভিযানে পৌনে পাঁচ লক্ষ টাকা মূল্যমান ৫টি অবৈধ ভারতীয় গরু উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও সেক্টরের অধিনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানায়, সোমবার ৫ টা ৩০ মিনিটে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা সুয়েরপাড় সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে গরু গুলো উদ্ধার করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে বিশ্বস্ত সংবাদের ভিত্তিতে বড়শশী বিওপির নিয়মিত ও বিশেষ টহল দল সুবেদার মো. একাব্বর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ৭৭৭/এমপি হতে গতকাল রাত পৌনে ৩টায় আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বগদুলঝুলা কাজীপাড়া নামক স্থানে ভারত থেকে চোরাচালান করে আনা মালিকবিহীন অবস্থায় ৪টি (২টি বলদ ও ২টি ষাড়) গরু আটক করে। বিজিবি জানায়, আটক হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকা।

এর আগে একইদিন পৃথক আরেকটি অভিযানে (সোমবার) রাত সাড়ে ৯টায় জেলার বোদা থানাধীন অমরখানা এলাকার চোরাকারবারিদের পাচার করে আনা অপর ১টি ভারতীয় অবৈধ গরু সর্দারপাড়া বিওপির নিয়মিত টহল দল হাবিলদার মো. ছায়েদ আলীর নেতৃত্বে সীমান্ত পিলার ৭৭৮/২১ এস ও ৭৭৯/এমপি এর মধ্যবর্তী স্থানে ১শ গজ বাংলাদেশের অভ্যন্তরে আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৭০ হাজার টাকা ধরা হয়েছে বলে বিজিবি সূত্র জানায়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো সিরাজুল ইসলাম অভিযানের বিষয় নিশ্চিত করে বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা (এস আই পি) ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পৃথক দুটি অভিযানে মোট ৫টি চোরাচালানকৃত ভারতীয় গরু আটক করা হয়েছে। পার্শ্ববর্তী দেশে অবৈধভাবে গরুসহ বিভিন্ন পণ্য পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। মাদক ও অন্যান্য চোরাচালান বন্ধে নিয়মিত নজরদারি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram