ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৩
logo
প্রকাশিত : এপ্রিল ৭, ২০২৬

হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে নারীসহ ৫জনকে কারাদণ্ড

হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে মাদক সেবন ও রাখার অপরাধে এক নারীসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে হিলির চুড়িপট্টি এলাকায় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাদের এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অশোক বিক্রম চাকমা। এসময় সেখানে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেনসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, হিলির দক্ষিণ বাসুদেবপুর এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন মণ্ডল (৪৫), চুড়িপট্টি এলাকার মৃত রহিম উদ্দিনের স্ত্রী শিউলি বেগম (৫৫), তার ছেলে রাজু খান (৩৮), ফুলবাড়ীর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে মোহাম্মদ দুলাল (৪৪), হিলি সিপির আকবার মুন্সির ছেলে গোলজার হোসেন এবং নীলফামারীর মিস্ত্রি পাড়া এলাকার ওসমান আলীর ছেলে আরমান (৩৮)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত জাকির হোসেন বলেন, হিলিকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। এরই ধারাবাহিকতায় সংবাদ পায় হিলির চুড়িপট্টি এলাকায় জনৈক শিউলি বেগমের বাড়িতে মাদক কেনাবেচা ও সেবন চলছে। সেই সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের সহায়তায় সেই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবন ও রাখার অপরাধে হাতেনাতে এক নারীসহ ৫ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৪ জনকে ১বছর করে কারাদণ্ড ও শিউলি বেগম নামের ওই নারীকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

জনস্বার্থে এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram