ঢাকা
logo
প্রকাশিত : April 4, 2026

ঘোড়াঘাটে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ হোসেনের সহযোগিতায় বিদ্যুৎ ফিরে পেল ২৫০ পরিবার

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ইরাতপাড়া এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনায় গত কয়েকদিন বিদ্যুৎবিহীন থাকার পর অবশেষে বিদ্যুতের আলো ফিরে পেল প্রায় ২৫০টি পরিবার।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেনের আর্থিক সহযোগিতায় নতুন ট্রান্সফরমার স্থাপন করা হলে এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন আগে এলাকা থেকে একটি বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি হয়ে যায়। এতে আশপাশের প্রায় আড়াই শতাধিক পরিবার হঠাৎ করেই বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েন এলাকার বাসিন্দারা। এমতাবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী বিষয়টি সমাজকল্যাণমন্ত্রীর নজরে আনেন। পরে তাঁর আর্থিক সহায়তায় নতুন ট্রান্সফরমার ক্রয় করে স্থাপন করা হয়। ট্রান্সফরমার চালুর পর এলাকায় স্বস্তি ফিরে আসে।

স্থানীয় বাসিন্দা ফেরেজা বেগম, সীমা পাহাড়ী ও নিমাই কুমার জানান, এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর। বিদ্যুৎ অফিসে টাকা দিয়ে ট্রান্সফরমার কেনার সামর্থ্য আমাদের ছিল না। মন্ত্রীর সহায়তায় দ্রুত সমস্যার সমাধান হওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ বিষয়ে ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, পৌরশহরের ৫ নং ওয়ার্ডের প্রায় আড়াই শতাধিক পরিবার গত ৪/৫ দিন অন্ধকারে ছিল। বিষয়টি জানার পর সমাজকল্যাণমন্ত্রী নতুন ট্রান্সফরমার কেনার জন্য ৮১ হাজার ১০ টাকা সহযোগিতা করেন।

এ সময় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর মমিনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram