ঢাকা
logo
প্রকাশিত : April 4, 2026

টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমিতে লিড ব্যাংক: কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির আয়োজনে ও বাংলাদেশ ব্যাংক এর সার্বিক তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে একটি র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এর সভাপতিত্বে ও মোহনা টিভির প্রেজেন্টার ফারজানা ইয়াসমিন এর উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট পরিচালক মো. ইকবাল মহসিন।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট অতিরিক্ত পরিচালক কাজী মুতমাইন্না তাহমিদা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুনুর রশিদ, সহকারী পুলিশ সুপার রবিউল ইসলামসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশত শিক্ষার্থী ও সহযোগী ব্যাংকসমূহের ব্যাংক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা ও কিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram