ঢাকা
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:২০
logo
প্রকাশিত : এপ্রিল ২, ২০২৬

যশোরে ৬ কোটি টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক

শহিদ জয়, যশোর: যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল, ২০২৬) যশোর-ঝিকরগাছা মহাসড়কের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান গণমাধ্যমকে এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আনুমানিক ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের ডায়মন্ডসহ সুজাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করে। তিনি ভারতের তামিলনাড়ুর আবুবক্কারের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুজাউদ্দিন জানান, ঢাকা থেকে সংগ্রহ করা এসব ডায়মন্ড যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সেগুলো কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। বিজিবি আরও জানায়, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন।

আটকের পর পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধি জব্দকৃত পাথরগুলো পরীক্ষা করে প্রাথমিকভাবে ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন। জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এছাড়া তার কাছ থেকে বাংলাদেশি ৫ হাজার ৫৩০ টাকা, ৫ হাজার ৮৮০ ভারতীয় রুপি (মূল্য ৭ হাজার ৭৬১ টাকা), ৫৫০ মার্কিন ডলার (মূল্য ৬৭ হাজার ৬৫০ টাকা), ২০০ থাই বাথ (মূল্য ৭৫০ টাকা), একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram