

নজরুল ইসলাম নাহিদ, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে সিয়াম (১৬) নামের এক যুবকের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। বুধবার (০১ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দেওবাড়ি উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার শাহ আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিয়াম কলাবাগানে পানি দিতে গেলে মাটিতে পড়ে থাকা বিদ্যুতের তারে অসাবধানতাবশত সংস্পর্শ হলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.হেলাল উদ্দিন পি.পি.এম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে প্রেরণ করা হয়েছে।

