ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:০৩
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

এই ঈদে আলোচনায় নির্মাতা নাজমুল ইভানের 'আউলা বাউলা'

প্রকাশের পর থেকে আলোচনায় জনপ্রিয় নির্মাতা নাজমুল ইভান নির্মিত মিউজিক ভিডিও 'আউলা বাউলা'। গানটি ইতিমধ্যে ইউটিউব টেন্ডিংসহ আলোচনায় শীর্ষে রয়েছে।

গানটি গেয়েছেন আয়েশা মৌসুমী ও শোভন রয়, লিখেছেন সুলতানা ফেরদৌসী রিমা। এবং মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন অলংকার চৌধুরী ও রুহুল আমিন।

এর আগে এক জমকালো সংবাদ সম্মেলনের মাধ্যমে গানটির প্রকাশনা উৎসব পালিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্মাতা নাজমুল ইভানসহ প্রজেক্টের পুরো টিম। ভিন্নধর্মী ধারণা ও শক্তিশালী ভিজ্যুয়াল উপস্থাপনার কারণে শুরু থেকেই এটি দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

এদিকে গানটি প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে বিভিন্ন অনলাইন প্লাটফর্মে, এবং দর্শকদের প্রশংসায় ভাসছে ‘Aula Baula’ গানটি। এছাড়া সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া।

অনেকেই এর ভিজ্যুয়াল, সংগীত এবং নাচের পরিবেশনাকে ভিন্নধর্মী ও আকর্ষণীয় বলে মন্তব্য করছেন। গানটি প্রকাশিত হয়েছে F Tune-এর ইউটিউব চ্যানেলে এবং এই গানটির মাধ্যমেই F Tune তাদের যাত্রা শুরু করেছে।

প্রযোজনা প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই আরও বড় বাজেটের বেশ কিছু কাজ সম্পন্ন করেছে, যা এখন শুধু মুক্তির অপেক্ষায় রয়েছে। এই আসন্ন প্রজেক্টগুলো নিয়েও ইন্ডাস্ট্রিতে আগ্রহ তৈরি হয়েছে।

নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নাজমুল ইভান বলেন, পুরো টিম আবেগ ও ভালোবাসা নিয়ে কাজ করেছে, সেই শক্তি পর্দায় ফুটে উঠেছে। অন্যকে ‘Aula Baula’ করার আগে নিজেকেই সেই অবস্থায় পৌঁছাতে হয়, আমরা সেই চেষ্টাই করেছি।

নাচের পরিবেশনার প্রসঙ্গে তিনি আরো বলেন, নাচের অংশটি অসাধারণ হয়েছে। বাংলাদেশে এমন উপস্থাপনা খুব কমই দেখা যায়। পরিকল্পনা, পরিশ্রম এবং বাস্তবায়নের সমন্বয়ে এটি দর্শকদের জন্য এক নতুন ভিজ্যুয়াল অভিজ্ঞতা তৈরি করবে।

এছাড়া, মিউজিক ভিডিওটিতে আর্টিস্ট অলংকার চৌধুরী ও রুহুল আমিন তাদের নাচের পারফরম্যান্সের জন্য বিশেষভাবে প্রশংসিত হচ্ছেন। তাদের এনার্জি, এক্সপ্রেশন ও উপস্থাপনাকে অনেকেই বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যতিক্রমধর্মী বলে উল্লেখ করছেন, যা ভিডিওটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। বাকিটা দর্শক বলবে।

গানটিতে নৃত্য পরিচালনায় ছিলেন রোহান বিল্লাল ও ঢাকা ডান্স কোম্পানি এবং চিত্রগ্রাহক হিসেবে ছিলেন ইয়াসিন বিন আরিয়ান ও হেলাল খান আইরিশ।

মিউজিক ভিডিওটির নির্মাতা ও টিমের বিশ্বাস, ‘Aula Baula’ শুধুমাত্র একটি মিউজিক ভিডিও নয়, এটি দর্শকদের জন্য এক নতুন অনুভূতি ও অভিজ্ঞতার দিগন্ত উন্মোচন করেছে, যা বাংলা ভিজ্যুয়াল কনটেন্টে নতুন মাত্রা যোগ করবে।

উল্লেখ্য নাজমুল ইভান শুধু মিউজিক ভিডিও নির্মাণেই সীমাবদ্ধ নন, বাংলা নাটক ও ড্রামা জগতেও তিনি জানান দিয়েছেন তার শক্ত অবস্থান। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে—Maya (মায়া) -২০২৩ সালে প্রকাশিত, যা দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এছাড়া Bethar Shohor (ব্যথার শহর) – ২০২৪ সালের তার নির্মিত প্রশংসিত নাটক এবং Shey Jeno Bholena More (সে যেন ভোলে না মোরে) তার দর্শকপ্রিয় একটি কাজ। এছাড়া Kalachan, Hayre Baro Mash, Pagla Pagli, Pansupari, Agun, Maya kare Bole – তার নির্মিত আলোচিত মিউজিক ভিডিও।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram