ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৪৭
logo
প্রকাশিত : মার্চ ৩০, ২০২৬

কালিয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি মিকু ও সম্পাদক ইমরান

মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, কালিয়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের কালিয়া প্রেসক্লাবের ২০২৬-২৮ মেয়াদের জন্য ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৯ মার্চ) প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি চূড়ান্ত করা হয়।

সভায় আলী হায়দার মিকুকে সভাপতি এবং মো. আলী ইমরান শেখকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক এস. এম. আজমল হোসেন।

সভা শুরুর আগে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিঠু, প্রতিষ্ঠাতা সদস্য সহকারী অধ্যাপক শ্যামল কুমার ঘোষ এবং প্রতিষ্ঠাতা সদস্য সোহানুর রহমান কিসলুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। তাঁদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

কমিটি গঠনের জন্য মো. সাইফুর রহমান বিশ্বাস, মো. ইসমাত মোল্যা, বাবুল খান ও মো. তরিকুল ইসলাম (আকাশমনি)-কে নিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া কমিটি গঠন করা হয়। তাদের তত্ত্বাবধানে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম মাসুমার রহমান, মাহফুজুর রহমান ও সাজিদুল ইসলাম শোভন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন রাশেদ কামাল, কাজী শরিফুল ইসলাম ও মোঃ খাইরুল ইসলাম চৌধুরী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক সাফায়েত হোসেন, দপ্তর সম্পাদক বিন্দিয়া খাতুন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শরীফ নাসির মাহমুদ দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, সাহিত্য বিষয়ক সম্পাদক জিহাদুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক পারভেজ শেখ, সহ অর্থ সম্পাদক কওসার মোল্যা, সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক রাসেল শেখ জগলু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক বাবলু মল্লিক, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাসেল শেখ আখের, সহ গ্রন্থাগার বিষয়ক সম্পাদক রাসেল মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাচিবুর রহমান, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জুয়েল চৌধুরী এবং আইন বিষয়ক সম্পাদক মাহিদুল ইসলাম।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, আলমগীর হোসেন, মামুন হাচান, কামরুল ইসলাম, কবিরুল ইসলাম, এসএম ইজাজুল হক ও হাচিব মল্লিক।

সভায় বক্তারা বলেন, নতুন কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার রক্ষা ও পারস্পরিক ঐক্য জোরদারে কাজ করবে।

এছাড়া সিনিয়র সাংবাদিক মো. শাহীদুল ইসলাম শাহীর নেতৃত্বে ১৩ সদস্যবিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত থেকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ ঐক্য, পেশাগত উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram