

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুষখালী গ্রামের হারুন অর রশিদ পঞ্চায়েত (৬৫) নামে এক আওয়ামীলীগ নেতার পুকুরে ডুবে মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর ২টার সময়ে নিজ পুকুরে গোসল করতে গিয়ে ঘাটে আছার খেয়ে অজ্ঞান হয়ে পানিতে ডুবে যায়। এরপর স্বজনরা খোঁজাখুঁজি করে পুকুরে পানির নিচ থেকে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
মৃত হারুন পঞ্চায়েত তুষখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পঞ্চায়েত মৃত সামসের আলী পঞ্চায়েতের ছেলে। তিনি ১নং তুষখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ৮০' দশকের তুখোড় এই ছাত্রনেতার আকস্মিক মৃত্যুতে এলাকায় ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
