ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১:০৬
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

শিবচরে মজুদ করে বেশি দামে পেট্রোল বিক্রি, জরিমানা ও পেট্রোল উদ্ধার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে পেট্রোল মজুদ করে বেশি দামে বিক্রির অভিযোগে এক দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার দ্বিতীয় খণ্ড ইউনিয়নের নদীরপাড় বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান।

এ সময় ‘মেজবা স্টোর’ নামের একটি দোকানে পেট্রোল মজুদ রেখে অতিরিক্ত দামে বিক্রির প্রমাণ পাওয়ায় দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে দোকানে থাকা প্রায় ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়। এর আগে আরও দুটি দোকান থেকে প্রায় ৬০ লিটার পেট্রোল জব্দ করা হয়। জব্দকৃত এসব পেট্রোল পরে ন্যায্যমূল্যে মোটরসাইকেলসহ স্থানীয় পেট্রোলচালিত যানবাহনে সরবরাহ করা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান বলেন, “আমরা প্রায় ১০০ লিটার পেট্রোল উদ্ধার করেছি, যা ন্যায্যমূল্যে বিক্রি করা হয়েছে। এছাড়া পেট্রোল মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অপরাধে একজনকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, কারও কাছে পেট্রোল মজুদের তথ্য থাকলে উপজেলা প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram