ঢাকা
২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৫:২৩
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

শরণখোলায় কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের শরণখোলায় ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামের হাওলাদার বাড়ির মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ওই কিশোরী ছোটবেলা থেকেই খোান্তাকাটা গ্রামে তার খালাতো নানী হালিমা বেগমের কাছে থাকতো। তার মা হনুফা বেগম এবং বাবা আজিম শেখ জীবিকার তাগিদে চট্রগামের থাকেন। আগেরদিন সোমবার রাত থেকেই নিখোঁজ ছিল ওই কিশোরী। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির জানান, ওই কিশোরী প্যান্ট-শার্ট পরে ছেলেদের বেশে বেপরোয়া চলাফেরা করতো। এলাকার উঠতি মাদক কারবারী ও সেবনকারীদের সঙ্গে তার সম্পর্ক ছিল। মাদক সংক্রান্ত কারণে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামিনুল হক বলেন, মধ্য রাজৈর গ্রামের একটি মসজিদের সমানের রাস্তা থেকে কিশোরীর গলাকাটা মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় সিআইডি ও পিবিআই কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram