ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
সন্ধ্যা ৭:৩৯
logo
প্রকাশিত : মার্চ ২৪, ২০২৬

বাগেরহাটে ম্যাটসের ছাত্রী নিবাসে গণচুরি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউটের (ম্যাটস) আবাসিক ছাত্রী নিবাসে ঈদের ছুটিতে গণহারে চুরির ঘটনা ঘটেছে। ঈদের ছুটিতে হলে কেউ না থাকার সুযোগে কয়েকদিন ধরে চোরের দল ছাত্রী নিবাসের গ্রীল কেটে ভেতরে ঢুকে রুমের তালা ভেঙে নগদ টাকা, ইলেকট্রিক ডিভাইস, টেলিভিশন, জামা কাপড় নিয়ে গেছে। চুরির খবর পেয়ে পুলিশ ছাত্রী হলটি পরিদর্শন করেছে।

ছাত্রী নিবাসের সভাপতি নাইমা ইসলাম জানান, বাগেরহাট শহরের মুনিগঞ্জ এলাকায় ম্যাটসের চারতলার এই ছাত্রী নিবাসে তিনশ’র বেশি ছাত্রী বসবাস করেন। ঈদের ছুটিতে হলের সব মেয়েরা বাড়িতে চলে যায়। এই সুযোগে চোরের দল নিচতলার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে কয়েক দিন ধরে হলের প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলার অন্তত ১৫টি রুমের তালা ভেঙে নগদ টাকা, জামা কাপড়, স্বর্ণের গহনা, ব্রডব্যান্ডের রাউটার, ইলেকট্রিক ডিভাইস ও টেলিভিশন নিয়ে গেছে। বাড়িতে বসে ফোনে চুরির খবর পেয়ে বিষয়টি ম্যাটস কর্তৃপক্ষকে অবহিত করি। নৈশ প্রহরি না থাকার সুযোগে চোরেরা এই সুযোগ পেয়েছে। কর্তৃপক্ষের কাছে মেয়েদের হলে নৈশ প্রহরি দেয়ার দাবি জানান তিনি।

বাগেরহাট সদর মডেল থানার উপ পরিদর্শক কামাল হোসেন জানান, বাগেরহাট ম্যাটসের আবাসিক ছাত্রী নিবাসে গণচুরির খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে। কি মালামাল নিয়ে গেছে তার তালিকা চাওয়া হয়েছে। চুরির সাথে জড়িতদের সনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram