ঢাকা
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:৩১
logo
প্রকাশিত : মার্চ ১৮, ২০২৬

কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে শাড়ি-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী সেমাই, চিনি, দুধ বিতরণ করেছে কাঠালিয়া প্রেসক্লাব।

আজ বুধবার (১৮ মার্চ) সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন এর সহযোগিতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।

কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন এবং রুপালী ব্যাংক কাঠালিয়া শাখার শাখা ব্যবস্থাপক মো. নাঈম আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন বলেন, সমাজের বিত্তবানদের এগিয়ে এসে এ ধরনের মানবিক কার্যক্রমে অংশ নেওয়া উচিত। এতে সমাজে সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তিনি কাঠালিয়া প্রেসক্লাবের এমন উদ্যোগকে প্রশংসনীয় আখ্যা দেন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট শিল্পপতি মো. আরিফ হোসেন বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলে।

অনুষ্ঠানে প্রায় ২৫০ জন অসহায় পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

উপকারভোগীরা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় স্থানীয় সুধীজন, সাংবাদিক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram