ঢাকা
logo
প্রকাশিত : March 18, 2026

হরমুজ প্রণালী মুক্ত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিতে পারে আমিরাত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।

মঙ্গলবার (১৭ মার্চ) মার্কিন পর্যবেক্ষক সংস্থা ‘কাউন্সিল অন ফরেন রিলেশন্স’-এর এক অনলাইন অনুষ্ঠানে এ কথা জানান আমিরাত প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস।

বর্তমানে ইরানের সঙ্গে দেশটির কোনো সক্রিয় যোগাযোগ নেই বলেও স্পষ্ট করেছেন এই প্রভাবশালী উপদেষ্টা। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টাপাল্টি ব্যবস্থা হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান।

গুরুত্বপূর্ণ এই নৌপথটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে বৈশ্বিক তেল সরবরাহ ব্যবস্থা চরম ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের স্থিতিশীলতা ফেরাতেই মূলত আমিরাত এই সামরিক জোটে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram