ঢাকা
২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৯:১৮
logo
প্রকাশিত : মার্চ ১৫, ২০২৬

আত্রাইয়ে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায় সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ

ওমর ফারুক, ​আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: পবিত্র মাহে রমজানের স্নিগ্ধতায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে হাসি ফোটাতে আত্রাই উপজেলা প্রশাসনের আয়োজনে সৌদি আরব সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া উপহারের খেজুর পৌঁছে দেওয়া হয়েছে উপজেলার বিভিন্ন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও এতিমখানায়। ​

রোরবার (১৫ মার্চ) বিকালে আত্রাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই খেজুর বিতরণ করা হয়।

​​উপজেলা প্রশাসনের তথ্যমতে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে, ​মোট বরাদ্দ ছিল ১৮ কার্টুন উন্নতমানের খেজুর। প্রতি কার্টুনে ৮ কেজি করে মোট ১৪৪ কেজি খেজুর। উপজেলার মোট ৪৬টি মাদ্রাসা ও এতিমখানায় খেজুরগুলো বিতরণ করা হয়েছে।

খেজুর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার শেখ মো. আলাউল ইসলাম। তিনি বলেন, পবিত্র মাহে রমজান আমাদের সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়। সৌদি আরব সরকারের পক্ষ থেকে প্রাপ্ত এই উপহারের খেজুর আমাদের উপজেলার এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য এক বিশেষ আনন্দ।

আমরা অত্যন্ত স্বচ্ছতা ও শৃঙ্খলার সাথে প্রতিটি তালিকাভুক্ত প্রতিষ্ঠানে এই উপহার পৌঁছে দিতে পেরে আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো, রমজানের পবিত্রতায় কোনো শিক্ষার্থী যেন নিজেকে অবহেলিত মনে না করে এবং সবাই যেন উৎসবমুখর পরিবেশে ইফতার করতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) আত্রাই মো. নূরে আলম সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মো. মঞ্জুরুল আলম, উপজেলা বিএনপির যুগ্ম- সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদারসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram