ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2026

যশোরে ডিবির অভিযানে ক্রিস্টাল আইস তৈরির কাঁচামালসহ নারী আটক

শহিদ জয়, যশোর: যশোর শহরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে মরণ নেশা ক্রিস্টাল আইস (মেথামফেটামিন) তৈরির বিপুল পরিমাণ কাঁচামালসহ এক নারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ৯টার দিকে যশোর শহরের মনিহার সিনেমা হল সংলগ্ন ঈগল পরিবহনের কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক নারী শাপলা খাতুন ওরফে সপ্না (২৮) সাতক্ষীরা সদর উপজেলার আখড়াখোলা এলাকার আক্তারুজ্জামানের মেয়ে।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই অলক কুমারদে নেতৃত্বে একটি দল অভিযান চালায়। এ সময় ঈগল পরিবহনের একটি বক্সে অবস্থানরত সন্দেহভাজন নারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার কাছে মাদক তৈরির কাঁচামাল থাকার কথা স্বীকার করেন।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে পরিবহনের বক্সে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ২৫ কেজি এফিড্রিন বা সিউডোএফিড্রিন এবং ৬ লিটার পিউরিফাইড অ্যাসিড (হাইড্রোক্লোরিক অ্যাসিড) উদ্ধার করা হয়। পুলিশ জানায়, এসব কাঁচামাল দিয়ে মরণ নেশা ক্রিস্টাল আইস বা মেথামফেটামিন তৈরি করা হয়।

এ ঘটনায় আটক শাপলা খাতুনকে শুক্রবার (১৩ মার্চ) আদালতে সোপর্দ করা হয়েছে বলে যশোর ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram