ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2026

বড়াইগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত, আহত ৩

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আলু ভর্তি ট্রাকের সাথে সুপারী ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক চালক ও আহত হয়েছে অপর চালক ও ২ সহকারী।

শুক্রবার সকাল ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি কলোনী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম জামাল সরদার (৩৫)। সে আলুবাহী ট্রাকের চালক ছিলেন এবং সে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি গ্রামের জাহাঙ্গীর সরদারের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান জানান, বাগেরহাট থেকে নাটোরগামী আলুভর্তি ট্রাক ও নাটোর থেকে পাবনাগামী সুপারীভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আহত অপর চালক ও দুই সহকারীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনগত সকল আনুষ্ঠানিকতা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাক দুইটিকেও জব্দ করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram