ঢাকা
logo
প্রকাশিত : March 13, 2026

নবীনগর-জীবনগঞ্জ সড়কের ঝুঁকিপূর্ণ ব্রিজে দুর্ঘটনার আশঙ্কা

মোঃ আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-বাঞ্ছারামপুর সীমান্তবর্তী জীবনগঞ্জ বাজার সংলগ্ন বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ব্রিজের পাটাতন ভেঙে গর্ত তৈরি হওয়ায় এ সড়কে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

স্থানীয়দের অভিযোগ, যে কোনো সময় বড় মারাত্মক দুর্ঘটনা ঘটনা ঘটার সম্ভাবনা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

সরেজমিনে দেখা যায়, ব্রিজের ভাঙা পাটাতনের কারণে প্রায়ই গাড়ির চাকা আটকে যাচ্ছে। ফলে ছোট-বড় দুর্ঘটনা প্রায়ই ঘটছে। প্রতিদিন নবীনগর, বাঞ্ছারামপুরসহ আশপাশের এলাকার শত শত মানুষ এই সেতু দিয়ে ঢাকা ও জেলা সদরে যাতায়াত করেন। এ সেতু দিয়ে যখন সিএনজি, মালবাহী ভ্যান ও ছোট ট্রাক চলাচল করে তখন সেতুটি কাঁপতে থাকে।

স্থানীয় বাসিন্দা মুখলেসুর রহমান বলেন, "দ্রুত সেতুটি মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।" সিএনজি চালক ডালিম মিয়া জানান, "এই সেতু দিয়ে চলার সময় দুর্ঘটনার আতঙ্কে থাকি।" জীবনগঞ্জ বাজারে আসা বাড্ডা গ্রামের কুদ্দুস মিয়া বলেন, "আমরা প্রতিদিন আতঙ্ক নিয়ে এ ব্রিজ দিয়ে চলাচল করি।" এলাকাবাসীর দাবি দ্রুত এই সেতু সংস্কার/পুনঃনির্মাণ করা।

নবীনগর উপজেলা প্রকৌশলী মো. মাহবুব হোসেন জানান, "সেতুটির সর্বশেষ অবস্থা লিখিত ভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ আসলে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করব।"

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram