ঢাকা
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:২৫
logo
প্রকাশিত : মার্চ ১১, ২০২৬

হবিগঞ্জের বাহুবলে মিষ্টি আলু চাষে সফল কৃষক সেলিম

সাব্বির হোসেন, বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: আধুনিক প্রযুক্তি ও কৃষি বিভাগের পরামর্শে মিষ্টি আলু চাষ করে সফলতার মুখ দেখেছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার এক কৃষক। উপজেলার তগলী গ্রামের কৃষক সেলিম মিয়া ৬০ শতাংশ জমিতে মিষ্টি আলুর চাষ করে ভালো ফলনের আশা করছেন।

কৃষক সেলিম মিয়া জানান, চলতি মৌসুমে তিনি ৬০ শতাংশ জমিতে মিষ্টি আলুর চাষ করেছেন। কৃষি বিভাগের সার্বিক সহযোগিতা ও পরামর্শে তার জমিতে ভালো ফলন হয়েছে। তিনি আশা করছেন, এই জমি থেকে প্রায় ১২০ মন মিষ্টি আলু পাওয়া যাবে। বর্তমানে পাইকারি বাজারে প্রতি মন আলু ১ হাজার টাকা এবং স্থানীয় বাজারে প্রায় ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

তিনি আরও বলেন, “শুরুতে একটু ভয় ছিল। তবে কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চাষ করায় ভালো ফলন পেয়েছি। আশা করছি ভালো লাভ হবে।”

উপ-সহকারী কৃষি কর্মকর্তা শামিমুল হক শামীম বলেন, কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মিষ্টি আলু চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও উন্নত পদ্ধতি অনুসরণ করলে এই ফসল থেকে কৃষকরা ভালো লাভ করতে পারবেন। কৃষক সেলিম মিয়া তার একটি উদাহরণ।

বাহুবল উপজেলা কৃষি কর্মকর্তা চিন্ময় কর অপু বলেন, সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষকদের বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে কৃষকরা নতুন নতুন ফসল চাষে আগ্রহী হচ্ছেন এবং আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram