ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১১:৩০
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্র-গুলিসহ আটক ২২

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনটি আগ্নেয়াস্ত্র, ২৭টি পাইপগান এবং এক হাজার ১১৩ রাউন্ড গুলিসহ বিভিন্ন ধরনের অস্ত্র জব্দ করা হয়। এ সময় ২২ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) চট্টগ্রাম জেলা পুলিশের বরাতে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল এবং একটি এলজি রয়েছে। এছাড়া অভিযানে ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের এক হাজার ১১৩ রাউন্ড গুলি এবং ১১টি ককটেল উদ্ধার করা হয়।

অভিযানে পাইপগান তৈরির একটি লেদ মেশিনও উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার হওয়া আলামত ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ জানায়, গেলো ভোর সাড়ে ৫টার দিকে জঙ্গল সলিমপুরের বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এই অভিযানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট তিন হাজার ১৮৩ জন সদস্য অংশ নেন। অভিযানে তিনটি হেলিকপ্টার, ১৫টি এপিসি, র‍্যাব ও সিএমপির তিনটি ডগ স্কোয়াড এবং ১২টি ড্রোন ব্যবহার করা হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram